বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে লতিফ সিদ্দিকির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
  • ৪৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হজ্ব নিয়ে কটুক্তিকারী মন্ত্রী লতিফে সিদ্দিকীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামীয়ার নেতৃবৃন্দ।
গতকাল শনিবার চুনারুঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে মধ্য বাজারে গিয়ে এক পথসভা অনুষ্টিত হয়েছে। তালামীযে ইসলামী চুনারুঘাট উপজেলার সেক্রেটারী হাফেজ আঃ বাছিরের পরিচালনায় ও আঞ্জুমানে আল-ইসলাহর চুনারুঘাট উপজেলার সভাপতি মাওঃ আঃ হালিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, আঞ্জুমানে আল-ইসলাহর কেন্দ্রিয় কমিটির সদস্য আলহাজ্ব শাহ আহম্মদ আলী, আঞ্জুমানে আল-ইসলাহর চুনারুঘাট উপজেলার সভাপতি আঃ মালেক মাষ্টার, সহ-সভাপতি এমাদ উদ্দিন নোমান, চুনারুঘাট পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দু রশিদ মাষ্টার, মাওঃ কামাল উদ্দিন আনছারী, হাফেজ শাহ্ আব্দুস ছামাদ, ফখরুল ইসলাম চৌধুরী, জেলা তালামীযের সভাপতি লিয়াকত আলী তাকুকদার, চুনারুঘাট তালামীযের সভাপতি মাওঃ খিজির আহম্মদ, ইমরান আল ইমন, হাফেজ তাহসিন আহমদ, হাবিবুর রহমান, আশকার আহমদ শফি, হাফেজ ক্বারী মিজান, ক্বারী তানভীর আহমদ, ক্বারী আরিফুল ইসলাম, হাফেজ আলাউদ্দিন, হাফেজ ফজলুল হক প্রমুখ। সভায় বক্তরা অনতিবিলম্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com