সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম মিয়া আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম মিয়া (৮০) আর নেই (ইল্লালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। গতকাল ৩০ জুলাই সকালে তার নিজ বাড়ি মনতলা আফজলপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছে। আজ তার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল হাসিম মিয়া ঢাকা সিদ্ধেশ্বরী গভঃ কলেজে অধ্যাপনা করতেন। ২০ বছর আগে অবসর গ্রহন করে গ্রামের বাড়িতে জীবনযাপন করতেন। তিনি ১৯৬৮ সালে ইসলামের ইতিহাস বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করেছেন ৩ নং সেক্টরে। ১৯৭৩ সালে অনার্স ও পরের বছর মাস্টার্স শেষ করেন। ছাত্রজীবন থেকেই শিক্ষকতার প্রতি ঝোঁক ছিল। ১৯৭৪ সালে আখাউড়া শহীদ স্মৃতি কলেজে যোগ দেন। ১৯৭৮ সালে যোগ দেন সিদ্ধেশ্বরী সরকারী কলেজে। এখান থেকেই তিনি অবসরে যান। প্রফেসর আব্দুল হাসিম মিয়ার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানসহ দেশের বিভিন্ন পেশার লোকজন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com