বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গনে “বাস্তুভিটাহীন” দুটি পরিবারকে ঘর বানিয়ে দিলো সেনাবাহিনী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সেনাবাহিনীর একটি মানবিক কর্মকান্ডে হাসি ফুটেছে দুটি পরিবারের মুখে। কুশিয়ারা নদীর ভাঙ্গনে “বাস্তুভিটাহীন” দুটি পরিবার পেয়েছে মাথা গুজার টাই। অসহায় দুটি পরিবার নতুন ঘর পেয়ে অনেক খুশি। সেনাবাহিনীর মানবিক সেবা নিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে সেনাবাহিনীর সদস্যরা তাদের নির্মিত ঘর দুটি “বাস্তুভিটাহীন” দুটি পরিবারকে হস্তান্তর করেন। এতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সেনাকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুটি পরিবারকে ঘরের চাবি ও ঘরের বাকি সংস্কারের জন্য নগদ কিছু টাকা প্রদান করেন নবীগঞ্জ ও বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ মেজর আশরাফুল ইসলাম তামিম। যে দুটি পরিবারকে ঘর প্রদান করা হয়। তারা হলেন বন্যায় বাস্তুভিটাহীন পরিবার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের অর্জুন বিস্বাস (৪৮) এর পরিবারে ৩ মেয়ে ১ ছেলে মোট ৬ জন। ও একই গ্রামের আব্দুর রহিম (৪২) এর ছেলে ১ মেয়েসহ মোট সদস্য ৫জন। এই দুটি পরিবারকে সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন নির্মিত ঘর দুটি বুঝিয়ে দেয়া হয়। এ সময় স্থানীয় মেম্বার আকুল মিয়া সহ গ্রামের বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কিছু দিন আগে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারার ডাইকের পাশে গালিম পুর গ্রামের নদী ভাঙ্গনে কয়েকটি অসহায় গরীব পরিবার ভিটা বাড়িহীন হয়ে পড়ে। সেনাবাহিনীর বিশেষ টহল টিম কুশিয়ারা ডাইক পরিদর্শনে গেলে এই দুটি পরিবারের চিত্র চোখে ধরা পড়ে। ফলে তাদেরকে নতুন বাড়ি ও ঘর করে দিলেন সেনাবাহিনীর সদস্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com