বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ব্যারিস্টার জাকারিয়া রকি-কে এলাকাবাসীর সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বার এট ল পরীক্ষায় গৌরবময় সাফল্য অর্জন করায় হবিগঞ্জের কৃতিসন্তান ব্যারিস্টার মোঃ জাকারিয়া রকি-কে রাজনগর এলাকাবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, প্রবীণ সাংবাদিক ও আইনজীবী এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। সাংবাদিক শাকিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি, নারী ও শিশু ট্রাইবুনালের পিপি এড. মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এনামুল হক এনাম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ওলামা দলের আহ্বায়ক মোঃ কবির হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আহমেদ, ৭নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু,সাবেক কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহমেদ টিটু, জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, হারুনুর রশিদ হারুন।
অনুষ্ঠানে আরও রাখেন, শাহ শায়েন আহমেদ, গাজী আক্তার, আব্দুস সালাম শামীম, সায়েদ আহমেদ রূপন, সাদিকুর রহমান, আশরাফুল ইসলাম রনি, মামুন আহমেদ,সালাউদ্দিন আহমেদ, গোলাপ আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, এহসানুল হক আজমান, উজ্জ্বল মাহমুদ, হাবিবুর রহমান রিংকু, রাইসুল আলম রাজু, মাহবুবুর রহমান শোভন, মৌসুম মুমিন, নুরুল আমিন পলাশ, তাহমিদুর রহমান তোহা, সাইফুল আলম শিপন সহ আরও অনেকেই ।
বক্তারা বলেন, “ব্যারিস্টার জাকারিয়া রকি শুধু রাজনগর নয়, হবিগঞ্জ জেলার জন্যও এক আলোকবর্তিকা। তার এই কৃতিত্ব বর্তমান তরুণ সমাজের জন্য আদর্শ হয়ে থাকবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যারিস্টার রকিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com