স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ১ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে সীমান্ত পিলার ১৯৯৫/১ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর নামক স্থান থেকে উপজেলার দেবনগর গ্রামের দিদারুল ইসলামের পুত্র মোঃ ফখরুল (২৯) এবং কামরুল হাসানের পুত্র সাইফুল ইসলাম (২৩) কে আটক করা হয়। বিজিবি জানান আটককৃত আসামীদের মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হবে।