বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল নির্বাচন অফিস কার্যালয়ে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপ-প্রশাসিক কর্মকর্তা হৃদয় সুত্রধর, নির্বাচন অফিসের স্টাফ অর্জুন চন্দ্র দেব, বিশ^জিৎ দাশ, সুজন মিয়া, মোছাঃ দিথী খাতুন, জান্নাতুল নাঈম, মহিব উদ্দিন। বিদায়কালে আবেগাপ্লুত হয়ে নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন বলেন, বানিয়াচংয়ের সর্বস্তরের মানুষের সেবা নিশ্চিত করতে যতদূর পেরেছি চেষ্টা করেছি। অফিসের বাইরে যাতে মানুষ কোনরূপ হয়রানির শিকার না হয়, নিজে গিয়ে মানুষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। দীর্ঘ সময় ধরে বানিয়াচংবাসির সাথে খুব কাছ থেকে মিশেছি। আজ এ বিদায় খুবই কষ্টদায়ক। বানিয়াচংয়ের মানুষ খুবই আন্তরিক। আপনাদের ভালবাসা কখনও ভুলা যাবেনা। সবার কাছে তিনি দোয়া চেয়ে অশ্রুুসিক্ত নয়নে বিদায় নিলেন। উল্লেখ্য, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন বানিয়াচং উপজেলা থেকে বদলী হয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেছেন। বানিয়াচং উপজেলায় নবাগত উপজেলা নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেছেন মাসুদ আহমেদ সিকদার। তিনি বি.বাড়িয়ার আখাউড়া উপজেলায় কর্মরত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com