রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বাহুবলে বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
  • ৫৩৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিচার দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমআ বাহুবল উপজেলা সদর ও মিরপুর বাজারে পৃথক বিক্ষোভ সমাবেশ হয়েছে। মিছিলকারীরা মহানবী (সাঃ) ও পবিত্র হজ্বকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে ‘মুরতাদ’ আখ্যায়িত করে ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। বাদ জুমআ বাহুবল কাসিমুল উলুম মাদরাসাসহ স্থানীয় সবকটি মসজিদ থেকে পৃথক মিছিল বের হয়ে বাহুবল বাজারে মিলিত হয়। কিছুক্ষেণর মধ্যে বাহুবল বাজার মিছিলের নগরীতে পরিণত হয়। পরে মধ্যবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী আনসারী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল বছির ও মাওলানা আব্দুল হাই প্রমুখ। একই সময়ে মিরপুরেও মুসল্লিরা পৃথক মিছিল ও পথ সভা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com