বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে জনি হত্যা মামলার আসামী সাজু কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চাঞ্চল্যকর কলেজ ছাত্র এসসএসসি পরীক্ষার্থী জনি হত্যা মামলার একমাত্র আসামি সাজু মিয়াকে রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন ও কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কোর্টে নেন। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে রিমান্ড শুনানীর জন্য তাকে কারাগার থেকে কোর্টে আনলে একদল যুবক তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় পুলিশ বাদী মামলা করেছে। যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অনেকে মন্তব্য করেছেন হত্যা মামলার আসামি কড়া নিরাপত্তা দিয়ে কোর্টে আনতে দেখেননি। তবে আসামি সাজু নিজেকে ধন্য মনে করে বলেন, আমি নিরাপত্তা পেয়েছি। প্রসঙ্গত ডাকঘর এলাকায় চোরের আঘাতে জনি দাস খুন হয়। তার পিতা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে কারগারে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com