বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে হাইওয়ে ইন হোটেলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। মির্জা স্কলার একাডেমীর অধ্যক্ষ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরীর উপস্থাপনায় এবং সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজনের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, ফজলে রাব্বী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৪১ টি কিন্ডারগার্টেন থেকে আসা ১৪২ জন সাধারণ গ্রেড ও ৮২ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ, নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মাধবপুরে উপজেলা থেকে বৃত্তি দিয়ে সারা বাংলাদেশে ৩জন প্রথম ও ৩ জন দ্বিতীয় হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com