বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র থেমে নেই

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র থেমে নেই। প্রতিদিন ভিন্ন ভিন্ন ফরমেটে বিএনপিকে ক্ষতিগ্রস্থ করার জন্য দেশে বিদেশে নতুন নতুন ফাঁদ তৈরী করা হচ্ছে। যারা আমাদের চত্র ছায়ায় থেকে নিজেদের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, অতীতে যারা বিএনপিকে সামনে রেখে রাজনৈতিক সুবিধা নিয়েছে, এই মানুষগুলো বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তিনি গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ১টি, শায়েস্তাগঞ্জ উপজেলার বাহ্মণডোড়া ইউনিয়নের ৩টি ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ২টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জি কে গউছ বলেন- দেশের বিরুদ্ধে যারাই চক্রান্ত-ষড়যন্ত্র করেছে তারা চূড়ান্তভাবে সফল হয়নি। সকল অপশক্তিকে পরাজিত করে আমরা যেন সত্যিকার অর্থেই গণতান্ত্রিক, আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, আমাদের নেতা তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করছেন। তিনি বলেন- আমরা যদি মাঠে সক্রিয় থাকি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। এ জন্য বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলেই সকল চক্রান্তের জাল চিহ্ন করে আগামী সংসদ নির্বাচনে ওই মানুষগুলো আমাদের পাশে থাকবে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com