বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী মিল্টন মিয়া (৩২) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার সকালে শায়েস্তানগর মাছ বাজার এলাকা থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জানা যায়, হবিগঞ্জ সদর থানার মামলা নং ২১/২৯৪ মামলার আসামী মিল্টন। তিনি সদর উপজেলার নোয়াগাও গ্রামের মৃত লিলু মিয়ার পুত্র ও রিচি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পেশায় মাছ বিক্রেতা। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, যুবদল নেতা মাহরাজ বাদী মামলার সে এজাহারভুক্ত আসামি। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com