বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে শাকসবজি, ধান বীজ, গাছের চারা ও সার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলমূলের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।
কৃষি কর্মকর্তা সজীব সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ সাংবাদিক ও মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ। অনুষ্ঠানে ২শ জন কৃষকের মাঝে বিভিন্ন শাকসবজির বীজ ও লেবু ও তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা, বিতরণের পাশাপাশি কয়েকটি শিক্ষা ১ হাজার ৫শ জনের মাঝে জৈব সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, একই সাথে ২ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com