বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট থেকে অপহৃত কিশোরী নবীগঞ্জে উদ্ধার ॥ গ্রেফতার-৩

  • আপডেট টাইম শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সিলেট অপহরণের ৫ দিন পর কিশোরী সানজিদাকে পুলিশ নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার নবীগঞ্জের সালামতপুর রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে-নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের আকলিছ মিয়ার পুত্র মাজিদুর রহমান (২৫), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের আঃ রহমানের পুত্র জুয়েল মিয়া (১৯) ও ছাতক উপজেলার আজিজুর রহমান প্রকাশ সুমন মিয়া (২৩)।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর বৃস্পতিবার রাত ২টার দিকে সিলেটের নবাব রোড়ের বাগবাড়ি বাসা থেকে শহীদ আহমেদের কিশোরী কন্যা সানজিদা আহমেদ রেশমাকে অপহরন করা হয়। সকালে সানজিদার বাবা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সন্দেহজনক ভাবে উপরোক্ত ৩ যুবককে পুলিশ আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্যর অনুযায়ী নবীগঞ্জ শহরের গন্ধ্যা এলাকার বাইপাস সালামতপুর রোড়ের নাজমুল হুদার বাসা থেকে সিএমপির কোতোয়ালি থানার এসআই হাসিনা আক্তার আখি নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় সানজিদাকে উদ্ধার করেন। পরে তাকে সিলেটের কোতোয়ালি থানায় নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com