বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উস্তাদ জ্যোর্তিময় দাশ’র ১২তম মৃত্যু বার্ষিকীতে বিশিষ্ট জনের স্মৃতিচারণ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উস্তাদ জ্যোর্তিময় দাশ-এর ১২ তম মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট জনেরা স্মৃতি চারণ করেছেন। গতকাল বৃহস্পতিবার ছিল জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা ও আনন্দধারা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত উস্তাদ জ্যোর্তিময় দাশ-এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, আনন্দধারা ও জ্যোর্তিময় দাশ স্মৃতি পর্ষদ-এর উদ্যোগে স্মৃতিচারণ করা হয়।
স্মৃতিচারণ করেন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক স্বদেশ দাশ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আবু মোত্তালেব খান লেবু, সাধারণ সম্পাদক সম্পাদক মেরি, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক এম, হারুনূর রশীদ হারুন, প্রভাষক সুপ্তা পাল সুমি, শাহ আলম চৌধুরী মিন্টু আজহারুল ইসলাম মুরাদ, রাজ খাঁন ও নাওয়ার প্রমূখ। স্মৃতিচারণে জ্যোর্তিময় দাশের কর্মময় জীবন তথা শুদ্ধ সঙ্গীতের বিকাশে অগ্রনী ভূমিকাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তার সুযোগ্য উত্তরসূরী দুই কন্যা দেবশ্রী অন্তরা দাশ সানি ও শ্যামাশ্রী সঞ্চারী দাশ মানিকে রেখে যান, যারা সঙ্গীতে জাতীয় পদক অর্জন করে ঢাকা ছায়ানটে ও ঢাকা মহিলা বিশ^বিদ্যালয়ে শুদ্ধ সঙ্গীতে প্রশিণ দিয়ে অবদান রেখে চলেছেন। স্যার ছিলেন, বিটিভি ও বেতারের নিয়মিত কন্ঠশিল্পী, বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক, হবিগঞ্জ সুরবিতান ললিতাকলা প্রশিন কেন্দ্রের সঙ্গীত প্রশিক্ষক, হবিগঞ্জ একতারা শিল্পগোষ্ঠীর প্রশিক্ষক। সর্বশেষে ঢাকা মিশনারী স্কুল এন্ড কলেজে সঙ্গীত ও ইংরেজীর শিক্ষক ছিলেন। ২০১৩ সালের ১৯ জুন ঢাকা রেঁনেসাস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে দেহ ত্যাগ করেন। সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com