বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে চিকিৎসকের অবহেলায় চা শ্রমিক শিশুর মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
  • ৫৫১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে চিকিৎসকের অবহেলায় চা শ্রমিক শিশু সিবা গাড়া (১২) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। সিবার মৃত্যুকে কেন্দ্র করে চা শ্রমিকরা নয়াপাড়া চা বাগান স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। জানা যায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের পুরান লাইন এলাকার বাসিন্দা চা শ্রমিক সন্তোষ গাড়ার কিশোরী কন্যা সিবা গাড়া সোমবার দুপুরে ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে চা বাগান স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে পড়ে থাকলেও কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ আলী ও সহকারী শরিফুজ্জামান কোন ধরণের ব্যবস্থা গ্রহন করেনি। এমনকি বাগান ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ও কোন ভুমিকা নেননি বলে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। পরে সিবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় বাগান শ্রমিকরা উত্তেজিত হয়ে বাগান স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাক্তার মোহাম্মদ আলী ও তার সহকারী শরিফুজ্জামান এর দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের প্রত্যাহারের দাবী করে বিক্ষোভ প্রাদশর্ন করে। এ ব্যাপারে ডাঃ মোহাম্মদ আলীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সহকারী শরিফুজ্জামান জানান, সেবাকে যথাযথ স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। বাগানের জন প্রতিনিধি নোয়াপাড়া ইউপি সদস্য শ্যামল জানান, চিকিৎসক সহ বাগান ব্যবস্থাপকের অবহেলায় সেবা গাড়ার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, স্বাস্থ্য সহকারী শরিফুজ্জামান এর পূর্বেও এক রোগীকে ভূল ইনজেকশন পোশিং করে মেরে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com