বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার (২ জুন) দুপুর ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার মো: আতিকুল হক, আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা: মোখলেছুর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহের মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা: শরীফ মো: সানজিদ। বিগত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশব্যপী জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে হবিগঞ্জেও জাতীয় পুষ্টি সপ্তাহেনানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম বলেন- খাবারে অসচেতনতার কারনে আমাদের শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। ফার্স্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়ার কারনে শিশুরাও নানা রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদেরকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর জন্য তিনি হবিগঞ্জে বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ করে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান। পুষ্টি সকল বয়সী মানুষের জন্য অত্যান্ত প্রয়োজনীয়। সুতরাং সকল ধরণের খাদ্য গ্রহণের আগে আমাদেরকে পুষ্টি বিষয়টি বিবেচনায় নিতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com