বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নেই। এটি না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের শৌচকর্ম করতে যেতে হয় বিভিন্ন পাশের বাসা বাড়িতে। এক বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ওয়াশ ব্লক ল্যাট্রিন নির্মাণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে আবেদন করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম জানান, বছর খানেক আগে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) এর আওতায় পাঠদানের জন্য কয়েকটি কক্ষ রেখে বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন দোতালা ভবন নির্মাণের কাজ শুরু হয়। পুরাতন ভবন ভেঙে ফেলার পরই শুরু হয় বিপত্তি। সাময়িক ব্যবহারের জন্য কোনো টয়লেট নির্মাণ না করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তির মধ্যে পড়েছে। প্রয়োজনীয় শৌচকর্ম সারতে তাদের যেতে হয় বিদ্যালয়ের পাশের বাসা বাড়িতে।এভাবে কদিন যাওয়া যায়।বিশেষ করে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে বেশি। বিদ্যালয়ে কর্মরত ৬ শিকক্ষের ৫ জনই মহিলা। আর শিক্ষার্থী ৩০০ জন। সমস্যা সমাধানে দ্রুত ওয়াশ ব্লক নির্মাণের জন্য প্রধান শিক্ষক জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বরাবর একটি আবেদন দাখিল করেছেন।
বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন জানান, নতুন ভবনের নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত ওয়াশ ব্লক নির্মাণ করা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে আমরা আন্তরিক। উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখে কথা বলতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল ফতেহগাজী স্কুলে ওয়াশব্লক নির্মাণের আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে জানান,আবেদন পেয়েছি। কিভাবে দ্রুত এ সমস্যার সমাধান করা যায়। এটা নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলব।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com