রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

শহরে পৌরসভার উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে শহরের বাইপাস রোড, চাষী বাজার, কোর্ট ষ্টেশন ও নতুন বাসষ্টান্ডে শনিবার বিকেল এ উচ্ছেদ অভিযান চালানো হয়। বাইপাস রোডের চাষীবাজার এলাকা ও মোতালিব চত্বরের আশেপাশে রাস্তা দখল করে বিভিন্ন ফলের দোকান বসিয়ে যে সকল ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করেছেন তাদের উঠিয়ে দেয়া হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলা এ উচেছদ অভিযানের পরিধি কোর্ট ষ্টেশন, বাইপাস রোড এবং নতুন বাসষ্টান্ডে বিস্তৃত হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। পুলিশ প্রশাসন এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে। অভিযানে কয়েকজন ফল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। হবিগঞ্জ পৗর নির্বাহী কর্মকর্তা জানান, জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শহরের বিভিন্ন রাস্তা দখলকারীদের উচ্ছেদের মাধ্যমে পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে এ রকম অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com