বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার নামক স্থানে। নিহত নারীর নাম- মিনারা বেগম (৫৫)। তিনি বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের ইসহাক আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার অতিক্রমের সময় পথচারী মিনারা বেগমকে চাপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। পিকঅ্যাপ ভ্যানটি জনতা আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com