বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্য মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ফজল আহমেদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় একদল পুলিশ শহরের আরডি হল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিপুর গ্রামের মৃত আমির আলীর পুত্র। জানা যায়, ৪ আগষ্ট টাউন হল রোড এলাকার এমপি আবু জাহির ও আতাউর রহমান সেলিমের সঙ্গে থেকে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এ ঘটনায় আহত কাজী শামীম বাদি হয়ে গত ১৬ অক্টোবর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহিসহ ৪৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এ মামলায় ফজল এজাহারের ৩১নং আসামি। পুলিশ জানায়, এ মামলায় অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com