বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার রাত ১০টায় শহরের ইনাতাবাদ জঙ্গল বহুলায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষ মিলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য একটি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। গতকাল ওই সময় বড় বহুলা গ্রামের মৃত মশ^ব আলীর পুত্র সেলিম মিয়া (৪০), তার সহযোগী তেঘরিয়া গ্রামের আব্দুস সোবহানের পুত্র আক্কাস আলী (৩০), বারিক মিয়ার পুত্র মামুন মিয়া (২০) ওই এলাকায় মাদক বিক্রি করতো। বিষয়টি আঁচ করতে পেরে যুব কমিটির সদস্য দুলাল মিয়াসহ বেশ কয়েকজন তাদের আটক করে উত্তম মধ্যম দিলে ঘটনার কথা স্বীকার করলে সরদার হাজী বাবর আলী, কমিটির সভাপতি ও সেক্রেটারী শরীফ উদ্দিনের নিকট হস্তান্তর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com