বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের রামগঞ্জ গরু চুরি করে জবাই মাংস ভাগাভাগি ॥ থানায় মামলা দায়ের আসামীদের গ্রেফতারে গ্রামবাসীর সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গরু চুরি করে মাংস ভাগাভাগি করে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রামবাসী রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভা করে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েন।
এ ঘটনায় গাভীর মালিক বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের আব্দুর রউফের স্ত্রী নেহারা খাতুন বাদী হয়ে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের ওয়াহিদ, আব্দুল্লাহ, মস্তু মিয়া, দাইম উদ্দিন, রশীদ মিয়া, শাকিল মিয়া, জিলু মিয়া এবং কাগাপাশা গ্রামের মাসুক মিয়া।
জানা যায়, বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের নেহার খাতুনের একটি গৃহপালিত অন্তঃসত্ত্বা গাভী গত ২৪ এপ্রিল চুরি করে হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর ২৫ এপ্রিল সন্ধ্যায় জানতে পারেন, আসামি আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে একটি গরু জবাই করা হয়েছে। এসময় লোকজন নিয়ে ওই বাড়িতে গিয়ে মাংস ভাগাভাগির দৃশ্য দেখতে পান। গরু সম্পর্কে জিজ্ঞাসাবাদে একেকজন একেক কথা বলেন। পরে খালের পানির নিচে গরুর রশি ও পাশের একটি কচুর ঝাপড়া থেকে গাভীর ৬ মাসে বাচ্চাসহ অন্যান্য আলামত পাওয়া যায়।
এদিকে আসামীদের সংঘবদ্ধ নানা অপকর্মে অতিষ্ট হয়ে ওঠেছেন এলাকাবাসী। গ্রামের বিশিষ্ট মুরুব্বি সামছু উদ্দিন, দুলাই মিয়া, নজরুল মিয়া, রমিজ আলী, তোফান মিয়া, নুরুল আমিন, খালিক মিয়া, ভিংরাজ মিয়া, কাছা মিয়া, ছন্নর আলীসহ এলাকাবাসী জানায়, ওয়াহিদ মিয়া বিভিন্ন স্থানে চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সে বর্তমানে একজন বিএনপি নেতা দাবি করলেও মুলত সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। সম্প্রতিক গরু চুরি করে এলাকাবাসীর নিকট হাতেনাতে ধরা খেয়েও দাপটে আসামীরা বীরদর্পে ঘুরে বেড়ায়। পরে এলাকাবাসীর চাপের মুখে ওয়াহিদ মিয়া, মস্ত মিয়া ও মাসুক মিয়াকে পুলিশ গ্রেফতার করে। বাকীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাদীনিকে মামলা তুলে আনতে অন্য আসামীরা ভয়ভীতি দেখাচ্ছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নেহারা বেগম। তারা আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com