বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মক্রমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তাহের মেম্বার গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তাহের মিয়া মেম্বারকে পুলিশ গ্রেফতার করেছে। হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মক্রমপুর ইউনিয়ন পুরান পাথারিয়া গ্রামের ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ তাহের মিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাথে এমপি আব্দুল মজিদ খান এর ঘনিষ্টতা ছিল বলে এলাকাবাসী জানান। আওয়ামীলীগ সরকার পতনের পর তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই ফারুক গতকাল বিকেলে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে মক্রমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তাহের মিয়া মেম্বারকে আটক করতে সক্ষম হন।
এ ব্যাপারের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি তাহের মেম্বারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com