বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুলিশ ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ নোয়াহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মরিচের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় খলিল মিয়া ও ইলিয়াস মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করে। গ্রেফতার খলিল মিয়া মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। অপর মাদক কারবারি ইলিয়াস মিয়ার বাড়ি বনগাঁও গ্রামে। ইলিয়াসের পিতার নাম মসকুদ আলী। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com