বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে অজিত হত্যা মামলার ৪ আসামী কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে নগর জগন্নাথ আখড়ার সম্পত্তির বিরোধ নিয়ে অজিত হত্যার ঘটনায় গ্রেফতার ৪ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ২৬ এপ্রিল বাহুবল থানার মীরপুর ইউনিয়নের নতুন বাজার এলাকা ও হবিগঞ্জ সদর থানার লস্করপুর রেলক্রসিং এলাকায় অন্য আরেকটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য। গ্রেফতারকৃত আসামীরা হলেন- আষোতোষ হোম রায় বুদ্ধ (৫০), নীলোৎপল হোম রায় লিটন (৪৬), রাখেশ সূত্রধর @ বৈরাগী (৫৫) এবং রাংকু সূত্রধর (৩০)। তাদের আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নতুন ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন, তাদেরকে রিমান্ডে আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com