সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পিটানোর ভিডিও ভাইরাল আলোচনা-সমালোচনার ঝড় হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত শহরবাসী অতিষ্ঠ ॥ দ্রুত বিচার আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের মোটর সাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার উত্তর শ্যামলীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে চুরি হবিগঞ্জ শহরে আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার আদালতে ১ জনের স্বীকারোক্তি আজমিরীগঞ্জে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ॥ ব্যবসায়ীদের সিন্ডিকেট বাহুবলে নতুন ইউএনও উজ্জ্বল রায় মাধবপুরে নারী দিবসে আলোচনার বাইরে রয়ে যায় শ্রমজীবী নারীদের গল্প লাখাইয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাটের মাদক ব্যবসায়ী নাসিরনগরে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২ কেজি গাঁজাসহ চুনারুঘাটের মো. রুস্তম আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুস্তম চুনারুঘাট উপজেলার ঘনেশপুর গ্রামের আকবর আলীর ছেলে। নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম জানান, বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি দল ধরমণ্ডল গ্রামের জনৈক আয়াত আলীর বাড়ির সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে মাদক কারবারি রুস্তমকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ওসি আরও জানান, রুস্তমের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক, চুরি ও দস্যুতার অভিযোগে ৭টি মামলা রয়েছে। তাকে বিরুদ্ধে নাসিরনগর থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com