মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ পর্যটন এলাকা বলে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সৌন্দর্য বর্ধনে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১২৭ টি সোলার লাইট ল্যাম্ব পোস্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলার রাধানগর এলাকায় পাঁচ তারকা মানের রিসোর্ট গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের সামন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, টুরিস্ট পুলিশের ওসি কামরুল হাসান চৌধুরী, প্যারাগন রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহিরুল কাইয়ুম, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস,এ হামিদ, যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি আবু জাফর সালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার, শ্রীমঙ্গল নভেম ইকো রিসোর্টের ম্যানেজার খাজা মঈনুদ্দিন চিশতি, মেঘের বাড়ী রিসোর্টের পরিচালক রাজিব আহমেদ ও সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য শহীদুল ইসলাম লিটন প্রমুখ। জানা যায়, উপজেলার পর্যটন খাতকে বিকশিত করার লক্ষে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ইউডিজিপি প্রকল্পের আওতায় উপজেলার মোহাজেরাবাদ-রাধানগর ও ফুলছড়া -কালীঘাট সড়কে বসানো হয়েছে ১২৭টি এই সোলার লাইট। এতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। সোলার প্রকল্পটি উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, শ্রীমঙ্গল একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে যেভাবে পর্যটন বান্ধব রিসোর্ট গড়ে ওঠেছে পর্যটকদের আরও আকর্ষণ করতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কেবল কার ও এমিউজমেন্ট পার্ক স্থাপনার প্রস্তাবনা দিয়ে একটি মাস্টার প্লান মন্ত্রাণালয়ে পাঠানোর নির্দেশনা ইউএনওকে দিয়েছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com