শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাই উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা প্রেসক্লাবের ইফাতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লাখাই উপজেলা প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রবীন সাংবাদিক দেবাশীষ আচার্য, জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সহযোগী সম্পাদক মুফতি মো.আমিন ইকবাল, সহ-সভাপতি মহসিন সাদেক, সহ-সাংগঠনিক সম্পাদক মনর উদ্দিন মনির প্রমুখ। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন- অত্র ক্লাবের সহ-সভাপতি জুনাইদ চৌধুরী, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান, নাজিম উদ্দিন রানা, জিহাদ কামাল খোকন, এসএম জুবায়ের আহমেদ। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত ও সাংবাদিকদের কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। ইফতার পূর্ব মাহফিলে দোয়া পরিচালনা করা হয়। এতে আগ্রাসী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলায় অসহায় নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা, ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com