বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সায়হাম গ্রুপের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নোয়াপাড়ায় দেশের অন্যতম শীর্ষ শিল্প কারখানা সায়হাম গ্রুপ কারখানায় কর্মরত সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াপাড়ায় কারখানার হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে কারখানার সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন, সায়হামের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ, পরিচালক তাসনিমা আহমেদ। সায়হামের উর্ধ্বতন কর্মকর্তারা। পরিচালক তাসনিমা আহমেদ কারখানায় কর্মরত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা আছেন বলেই সায়হাম এগিয়ে চলছে। আপনাদের টানে আমরা শত কাজে রেখে আপনাদের কাছে চলে আসি। আপনারা আমাদের পরিবার ও সায়হামকে ভালবাসেন। আপনারা আছেন বলেই সায়হাম আছে। সায়হামের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ বলেন, আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন। আমরা সব রকমের সহযোগিতা করব। আমরা চাই আপনাদের সন্তানরা জীবনে বড় সফলতা অর্জন করুক। আপনারা আমাদের প্রতি বিশ্বাস ও আস্থা রাখবেন। আমরা সায়হামকে নিয়ে বিশ্ব জয় করতে চাই। সায়হাম আজ এগিয়ে যাওয়ার পেছনে আপনাদের অবদান রয়েছে। আমাদের স্বপ্ন দেখতে হবে। নতুন প্রজন্মের জন্য আমাদের দেশকে বহদুর এগিয়ে নিতে হবে। আমরা আপনাদের পরিবারের সদস্য মনে করি। আসছি খালি হাতে যাব খালি হাতে। দেশের জন্য কাজ করে স্মরণীয় হয়ে থাকতে চাই। এর আগে মঙ্গলবার সকালে সায়হামের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান মাধবপুর পৌর শহর ও আধাঐর ইউনিয়নে উপস্থিত লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com