মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলায় রেজিস্ট্রেশনবিহীন ১৬৩ মোটর সাইকেল আটক

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ব্যবহার করে অপরাধ সংগঠনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ প্রবণতা রোধে হবিগঞ্জ জেলার সকল উপজেলায় রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটকে পুলিশের বিশেষ অভিযানগতকাল থেকে শুরু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গতকাল জেলায় রেজিস্ট্রেশনবিহীন ১৬৩টি মোটরসাইকেল আটক করা হয়। এবং কাগজপত্রে ত্র“টি থাকায় ৬৫টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। হবিগঞ্জ সদর মডেল থানায় ৬৮টি মোটর সাইকেল আটক করে ৩২টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একই ভাবে চুনারুঘাটে ২৮টি আটক করে ৫টির বিরুদ্ধে মামলা, মাধবপুরে ১৯টি আটক করে ৩টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বাহুবলে ৯টি আটক করে ১টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। নবীগঞ্জে ১৭টি আটক করে ৭টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বানিয়াচঙ্গে ৪টি আটক করে সবকটির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। লাখাইয়ে ৭টি আটক করে ৩টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জে ১১টি আটক করে ১০টির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) মাসুদুর রহমান মনির সদর উপজেলায় এবং সহকারী পুলিশ সুপার (উত্তর) নাজমূল ইসলাম নবীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেন। পাশাপাশি সকল থানায় ওসিগণের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মোটর সাইকেলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com