সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

মাধবপুর বাজারে যৌথবাহিনীর অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বেশি দামে পণ্যসামগ্রী বিক্রি করার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহেদ বিন কাশেম ও মাধবপুর শাহজিবাজার আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ বাছেতের নেতৃত্বে একটি টহল টিম মাধবপুর বাজারে বুধবার দুপুরে অভিযান করেন। অভিযানে পরিবেশ ও ভোক্তা অধিকার আইনে মেসার্স সুধীর স্টোর পানপট্টির দোকানের মালিক সুধীর পাল দ্রব্যমূল্যের গায়ে মূল্য তালিকা না থাকায় এবং নিষিদ্ধ পলিথিন বিক্রি করার কারনে ১০ হাজার টাকা, মেসার্স গোপাল স্টোর পানপট্টি বাজার এর মালিক গোপাল পালের দোকানে সয়াবিন তেলের গায়ের রেট থেকে বেশি বিক্রি করার কারনে ৩ হাজার টাকা, আকাশ স্টোর পান পট্টি বাজার এর মালিক অমর দেবনাথ এর দোকানের সয়াবিন তেলে বেশি দামে বিক্রি করার কারনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com