মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

কাকাইলছেওয়ে জমির বেড়া ভেঙে ফসল লুটের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে দিনের বেলা বেড়া ভেঙে ফসল লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে গুচ্ছগ্রামের অদূরে এ ঘটনা ঘটে। সব্জি ক্ষেতের মালিকানা দাবি করেন ফখরাবাদ গ্রামের মৃত আব্দুল হান্নান আনসারীর পুত্র মোঃ মিজান আনসারী।
জানা যায়, ফখরাবাদ গ্রামের মোঃ মিজান আনসারী গুচ্ছগ্রাম সংলগ্ন সরকারের মালিকাধীন কাকাইলছেও মৌজার ১নং খতিয়ানের ১৯০৩, ১৯০৫ ও ১৯০৮ নং দাগের এক একর জমিতে ২০ থেকে ২৫ বছর ধরে সব্জি চাষ করে আসছেন। গতকাল সোমবার সকাল অনুমানিক সাড়ে ১০ টার দিকে কতিপয় ব্যক্তি ক্ষেতের বেড়া ভেঙে আলু, ধন্যা সহ নানা ধরণের ফসল লুটপাট করে নিয়ে যায়। মিজান আনছারীর দাবী ইউপি সদস্য বিল্লাল মিয়া ও তার লোকজন এ লুটপাটের সাথে জড়িত।
ইউপি সদস্য মোঃ বিল্লাল মিয়া ফসল লুটপাটের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, অভিযোগকারী মিজান আনসারী সরকারের মালিকাধীন উক্ত জমি নিজের মালিকানা দাবি করে চাষাবাদের জন্য বর্গা দেয় ফরিদ মিয়া নামে জনৈক কৃষকের নিকট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com