মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় ১ শিশু গুরুতর আহত

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মিলন মিয়া (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আশংকা জনক অবস্থায় তাকে প্রথমে মাধবপুর ও পরে বি-বাড়িয়া সদর হাসপালে ভর্তি করা হয়েছে। আহত মিলন উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
জানা যায়, মিলন মিয়া বেলা ১১ টার দিকে ধর্মঘর-মাধবপুর সড়কের চৌমুহনী ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় মাধবপুর থেকে ধর্মঘরগামী একটি সিএনজি অটোরিক্স তাকে চাপা দেয়। এতে মিলনের শরীর থেতলে যায়। তার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com