বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সোনাই নদী পাড় থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে তুলশীপুর গ্রামের আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী অলিপুর গ্রামে সোনাই নদীর পাড়ে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের পুত্র। জানা যায়, শনিবার সন্ধ্যা (২২ ফেব্রুয়ারী) আবুল কাশেম কে খোঁজে পাইতে ছিলনা তার পরিবার রোববার (২৩ ফেব্রুয়ারী) সকালে পার্শ্ববর্তী গ্রামে সোনাই নদীর পাড়ে গাছের ডালের সাথে আবুল কাশেম এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা লাশ দেখতে পায় প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভাবে সে অসুস্থ ছিল। সে সায়হাম গ্রুপের শ্রমিক হিসাবে কর্মরত ছিল। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন ময়নাতদন্তের রিপোর্ট শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com