সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে লিফলেট বিতরণে-তালহা চৌধুরী ॥ তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা তালহা চৌধুরী। স্বৈরাচার হাসিনার রোষানলে শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর, দেশে ফিরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যকর অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারী (সোমবার) নবীগঞ্জ উপজেলার ৭নং করগাও ইউনিয়ের পাঞ্জারাই বাজার, গুমগুমিয়া বাজার ও সাখোয়া টুকের বাজার এলাকায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো: আল-আমীন, মহসিন তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিলু মিয়া, উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমদ, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা, রাব্বি আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান, হোসাইন আহমেদ জিহাদ, শামীম খান, মোজাম্মিল চৌধুরী, রুহেল আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় তালহা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে একটি সুখি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে, রাষ্ট্র মেরামতের সকল রুপরেখা উল্লেখ রয়েছে। এই কথাগুলো সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ করছি, পর্যায়ক্রমে নবীগঞ্জ-বাহুবলের প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা’র লিফলেট পৌঁছে দিব ইনশাআল্লাহ্।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com