বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইল ও হুরগাঁও গ্রামের ৩ বিশিষ্ট ব্যক্তির গণঅধিকার পরিষদে যোগদান

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মানিক মিয়া, পল্লী চিকিৎসক মোঃ জালাল মিয়া, রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ূন মিয়া বাংলাদেশ গণঅধিকার পরিষদে যোগদান করেছেন। গতকাল রাত ৮ টার দিকে গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি চৌধুরী এডভোকেট আশরাফুল বারী নোমান এর হাতে ফুলেল তোড়া দিয়ে তারা এইস যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ লোকমান হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, পেশাজীবি গণঅধিকার পরিষদ নেতা আরিফুল হক, সদস্য এমরান মিয়া, সদর থানার সমন্বয়ক সচিব মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ। যোগদান পরবর্তী সভায় বক্তাগণ বলেন- দলকে এগিয়ে নিতে গণঅধিকার পরিষদের কোন বিকল্প নেই। বর্তমান সময়ে দুর্নীতি সন্ত্রাস মুক্ত দেশ গঠনে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে ভিপি নুরুল হক নুরের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com