মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌরভবনের সভাকক্ষে মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিএলসিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্প (ইউজিআইআইপি) এর আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও বিএমডিএফ, অনুন্নয়ন খাতের বাজেট ও জলবায়ূ পরিবর্তন প্রকল্পের আওতায় গৃহীত উন্নয়ন কর্মসুচী সম্পর্কেও আলোচনা হয়। মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেটর কমিটির মাধ্যমে সারা পৌর এলাকার সম্মানিত নাগরিকদের মতামত ও পরামর্শ টিএলসিসি’র মাধ্যমে আলোচনাক্রমে তা পৌরসভার কর্মকান্ডে বাস্তবায়িত হয়।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, ডাঃ জামির আলী, শফিকুর রহমান ফারছু, ফনীভুষন দাস, আব্দুল মোতালিব মমরাজসহ অন্যান্যরা। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, সৈয়দা লাভলী সুলতানা, দিলীপ দাস, গৌতম কুমার রায়, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, মোঃ মাহবুবুল হক হেলাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌর সচিব নুর আজম শরীফ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com