বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে আওয়ামীলীগের পক্ষে লিফলেট বিতরণকালে আটক আইনজীবী শামীম কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণকালে আটক আওয়ামী লীগ নেতা ও আইনজীবীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তি শহরের উত্তর শ্যামলী এলাকার অ্যাডভোকেট শামীম আহমেদ (৫৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা। গতকাল রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহত আব্দুর রহিমের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, লিফলেট বিতরণকালে উত্তেজিত লোকজন শামীম আহমেদকে আটক করেন। তারা থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পেলে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিএনপি নেতা লুৎফুর রহমান বলেন, শামীম বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। বেশ কিছুদিন তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে হঠাৎ তিনি বের হয়ে স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ শুরু করেন। এ সময় আমরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com