বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বানিয়াচং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসাইন’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক আহবায়ক আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান, সাবেক সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখম, ফরহাদ হোসেন বকুল, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমদ, জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করার জন্য বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করেছে। কিন্তু দেশের জনগন তাদের সেই সকল ষড়যন্ত্র নৎসাত করে দিয়েছি। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। দেশে টাকা বিদেশে পাচার করে পালিয়ে গেছে। তাই এদেশের মাঠিতে ফ্যাসিস্ট আওয়ামিলীগের আর ঠাই হবে না। শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনায়াত করা হয়। মোনাযাত পরিচালনা করেন মুফতি তোফাজ্জ্বল হক কাশেমী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com