বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কালনী গ্রামে প্রবাসী দিপু হত্যা ॥ ৬ আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে প্রবাসী দিপু মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গত ২৩ জানুয়ারি গভীর রাতে চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৯ সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জানুয়ারি বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালনী এলাকায় দিপু মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ৩, ৪, ৫, ৯, ১৫ ও ২০ নম্বর আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুর রহমান (৪০) ও গাজিউর রহমান (৩০), গিয়াস উদ্দিনের ছেলে সালাউদ্দিন ওরফে সালেক মিয়া (৩২) ও ছেলে মোহাম্মদ আলী ওরফে অলি উদ্দিন (৩৫) আছকির মিয়ার ছেলে মো. ইদু মিয়া (৫০) এবং মৃত সওদাগর মিয়ার ছেলে সিজিল মিয়া (৩৬)। এদের সকলের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com