সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির অর্থকড়ি ছিনতাই ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার অফিস ম্যানেজার কামাল উদ্দিন খানের অর্থকড়ি ছিনতাইয়ের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কগ-১ আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক ফখরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। মামলার আসামীরা হলেন, ‘হবিগঞ্জ পৌরসভার উমেদনগর পশ্চিম হাটি এলাকার মৃত তমিজ আলীর পুত্র উজ্জল আহমেদ (২৭), মৃত রফিক মিয়ার পুত্র শাহ আলম (৫০) এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার মৃত আব্দুর কুদ্দুস নুরীর পুত্র শাহ জালাল উদ্দিন জুয়েলসহ আরও কয়েকজন। মামলায় অভিযোগ করা হয়, ভোটার আইডি টেম্পারিং, জন্ম নিবন্ধন, পাসপোর্ট তৈরিসহ নানা কাজের আশ^াস দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল উজ্জল আহমেদের নেতৃত্বে চক্রটি। সম্প্রতি তাদের অপকর্মের প্রতিবাদ করলে হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার অফিস ম্যানেজার কামাল উদ্দিন খানের উপর হামলা চালায় চক্রটি। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে উজ্জল আহমেদ ও তার সহযোগীদের গণধোলাই দিয়ে আহত কামাল উদ্দিন খানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com