বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে অপহৃত আব্দুল জব্বার চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তাকে দুদিন পর উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ নিয়ে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) পুলিশের ধাওয়ায় তাকে জেলার মিরপুর এলাকায় গাড়ি থেকে মহাসড়কে ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ জেলার ডিবির এসআই শিহাব উদ্দীনসহ একদল সদস্য উদ্ধার করে নিয়ে আসেন। অপহৃত আব্দুল জব্বার চৌধুরী সিটি ব্যাংক পিএলসি হবিগঞ্জ প্রধান শাখার সহকারী ব্যবস্থাপক ও শহরের ইনাতাবাদ এলাকার মৃত আরজু মিয়া চৌধুরীর ছেলে। ওই ব্যাংক কর্মকর্তা গত বুধবার (১ জানুয়ারি) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে উদ্ধার তৎপরতা শুরু হয়।
অপহরণকারীরা ওই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে করে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যায়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান পর্যবেক্ষণ করছিল। অপহরণ হওয়ার দ্বিতীয় দিন তারা অপহৃতের ব্যাংক হিসেব থেকে দুই লাখ টাকা তুলে নেয় এবং তার স্ত্রীর নিকট আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে, গতকাল শুক্রবার ভোরে অপহরণকারীদের অবস্থান ভৈরবে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ তাদের পিছু নেয় এবং পরিচয় গোপন রেখে হাতে হাতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার প্রলোভন দেখানো হয়। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পিছু নিয়েছে বুঝতে পেরে অপহরণকারীরা তাকে হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রেখে চলে যায়। এরপর গোয়েন্দা পুলিশ সেখান থেকে আব্দুল জব্বারকে উদ্ধার করে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক কর্মকর্তার পরিবারকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে। অপহরণকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান আলমগীর কবির।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com