বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জুনায়েদ আলম, নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীনুল আলম, নবীগঞ্জ সমাজসেবা অধিদফতরের রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা রাইয়াপুর সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. নোমান হোসাইন প্রমুখ। পরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের মধ্যে ৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা এবং নবীগঞ্জ রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আব্দস সামাদ, সহসভাপতি মো. মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ও নবীগঞ্জ রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব বিদ্যুৎ দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com