বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে আমোদ ফূর্তিকালে জনতার হাতে যুবক-যুবতী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ঈদগাহ সড়কের একটি বাসায় আমোদ ফূর্তি করার সময় জনতার হাতে ধরাশায়ী হয়েছে যুবক-যুবতী। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। জানা যায়, বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের আব্দুর রউফের পুত্র সুলতান বিন টিপু (২০) এর সাথে পরিচয় হয় ওই ছাত্রীর। ঈদগাহ সড়কের একটি বাসায় টিপু ভাড়া থাকে। আর ওই কলেজ ছাত্রী শহরের একটি মেসে বসবাস করতো। একই এলাকায় উভয়ের বাড়ি হওয়ায় উভয়ের মধ্যে পরিচয়ের সুবাধে সম্পর্ক গড়ে উঠে। গত মঙ্গলবার রাতে তারা একটি বাসায় দরজা বন্ধ করে আমোদ ফুর্তিতে লিপ্ত হয়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। সদর থানার একদল পুলিশ তাদেরকে উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে যায়। এ বিষয়ে সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com