বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহ ছুফী আলহাজ্ব খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর ১৫১তম জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনের উদ্যোগে গতকাল ২৮ ডিসেম্বর কোরান খতম, দোয়া ও মিলাদ মাহফিল, বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবিরসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। কর্মসুচি অনুযায়ী ২৮ ডিসেম্বর সকালে হবিগঞ্জ আহছানিয়া মিশনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে আহছানিয়া মিশনের সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। পরে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবিরে রোগী দেখা শুরু হয়। এতে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েকশ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত চক্ষু শিবিরে বাছাই করা চোখে ছানী পড়া গরীব ও অসহায় দুই শতাধিক রোগীকে হবিগঞ্জ আহছানিয়া মিশনের অর্থায়নে সম্পূর্ণ বিনা মুল্যে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানী অপারেশন ও ঔষধ প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com