বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে বুধবার দুপুরে প্রতিপক্ষের হামলায় নবীগঞ্জ জেকে হাইস্কুলে শিক্ষক (অব) মোদাব্বীর হোসেনের নাতী মিছু মিয়া (৩২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। মিছু মিয়া উপজেলার হরিধরপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। স্থানীয় লোকজন আহত মিছুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের অবঃ শিক্ষক মোদাব্বীর হোসেনের ফসলাদী একই গ্রামের জৈন উল্লার ছেলে সাজান আলীর গরু প্রায় দিনই ক্ষতি করে।
গত বুধবার দুপুরে প্রতিপক্ষের গরু ফসল নষ্ট করলে ফসলের মালিক মোদাব্বির হোসেনের নাতি মিছু মিয়া বেঁধে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই শিক্ষকের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ সময় বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজনের হামলায় মিছু মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মিছুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com