বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জে ফসলি জমি কেটে মাটি পরিবহনের দায়ে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে হাওর থেকে খাস ও ফসলি জমি কেটে মাটি পরিবহনের দায়ে আরমান মিয়া নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইদানীং রাতের আধারে সদর ইউনিয়নের বিরাট গ্রামের গৈয়া হাওর থেকে খাস ও ফসলি জমি কেটে ট্রাক্টর দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছে একটি চক্র। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম অভিযান পরিচালনা করে বিরাট রাস্তা থেকে মাটি ভর্তি ট্রাক আটক করলে চালক পালিয়ে যায়। পরে আটককৃত গাড়ি উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। সোমবার সকাল ১১টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়ির মালিক জলসুখা ইউনিয়নের মোঃ আরমান মিয়াকে সড়ক পরিবহন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিশোধের পর গাড়ি ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com