শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মরহুম এডভোকেট আব্দুল হাই’র মাতা জুবেদা খাতুনের ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মরহুম এডভোকেট, সাংবাদিক আব্দুল হাই, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম ও নিউইয়র্কের কমিউনিটি নেতা মোঃ আব্দুল ওয়াহেদ এর মাতা জুবেদা খাতুন (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল ১৩ ডিসেম্বর (শুক্রবার) ভোর সাড়ে ৫ টায় বানিয়াচঙ্গ এর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জুবেদা খাতুন দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল ওয়াহেদ এর সঙ্গে নিউইয়র্কে বসবাস করতেন। বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তিন দেশে এসে বানিয়াচংয়ের নিজ বাড়ীতে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুম্মা মরহুমার জানাজার নামাজ শেষে বানিয়াচং এর লামাপাড় জামে মসজিদ কবরস্থানে দাপন সম্পন্ন হয়। জুবেদা খাতুনের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com