বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতগঞ্জে ইজিবাইকের ব্যাটারি চুরির হিড়িক

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায় ৬টি ইজিবাইক থেকে ১২টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়ার গ্যারেজে এ চুরির ঘটনা ঘটে। ফলে ব্যাটারি চুরির আতংকে রয়েছেন ইজিবাইক চালকরা। জানা যায়, লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়া ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করেন নিজ নিজ গ্রামে। বেশ কয়েকজন ইজিবাইক মালিক ভাড়ায় ওই গ্যারেজে রাতের বেলা ইজিবাইক রেখে যান। রবিবার রাত ১১টার দিকে গ্যারেজ তালাবদ্ধ করা হয়। সকালের দিকে গ্যারেজে এসে ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পারেন গ্যারেজ কর্তৃপক্ষ।
ইজিবাইক মালিক সালমান জানান, গ্যারেজের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। তার ইজিবাইক থেকে ৪টি ব্যাটারি চুরি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com