শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে আশার আয়োজনে মৎস্য চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আশা মৎস্য চাষ কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছর পর্যন্ত দলীয় সদস্য চাষি ও নতুন উদ্যোক্তা মৎস্য চাষিদের ৩০ সদস্যদের এক দিনের কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত সোমবার উপজেলা পরিষদ হল রুমে আশার আয়োজনে মৎস্য চাষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশার হবিগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার পূর্ণেন্দু গোস্বামী সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস আনুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানাজার মোঃ তাজুল ইসলাম, সহকারী ম্যানেজার নবীগঞ্জ আব্দুল হেকিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ক্ষেত্র সহকারী নবীগঞ্জ নারায়ন চন্দ্র দাশ, ফয়জুল হক প্রমুখ। রোদ প্রতিরোধ উত্তম মৎস্য চাষ অনুশীলন মাছ চাষে নতুন প্রযুক্তি ও পদ্ধতি উপ-প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার। প্রশিক্ষণ কর্মশালায় পুকুর প্রস্তুতি ও পুনা মজুদ প্রশিক্ষণ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস আনুপ বলেন, মৎস্য চাষাবাদে আমাদের নবীগঞ্জ অনেক এগিয়ে আছি। বিশেষ করে নবীগঞ্জে দেশীয় মাছের চাহিদা বেশি। তাই নবীগঞ্জ মৎস্য চাষে অনেক এগিয়ে আছে।এ মৎস্য চাষ করে মৎস্য চাষিরা তারা তাদের জীবিকা নির্বাহ করতেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com